৭০ বছরে টম-জেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ৭০ বছর আগে এক কার্টুন জুটি এল টেলিভিশন পর্দায়। একজন টম, আরেকজন জেরি। ভারি বিচিত্র তাদের সম্পর্ক। কখনো ঝগড়া, কখনো বন্ধুত্ব। ২৪টি ঘণ্টা একজন আরেকজনকে জব্দ করার চেষ্টা। এর মাধ্যমেই বছরের পর বছর মানুষের মনে আনন্দ দিয়ে চলেছে তারা। এই জুটির কথা নিয়ে এই প্রতিবেদন।এক জাহাজঘাটে জেরিকে ধাওয়া করছে টম। জেরি একসময় হাঁপাতে হাঁপাতে হাজির হয় তার বন্ধু কুকুর টাফির কাছে। টাফির সঙ্গে জেরির খুব ভাব। টাফি ভারি বিরক্ত হয়ে টমকে ধরে জলে ফেলে দেয়। আর তক্ষুনি একটা কাঁকড়া এসে কুটুস করে কামড় বসিয়ে দেয় টমের লেজে। টম টাফিকে বাগে আনতে কায়দা-কসরতের কমতি রাখে না। টাফির কানে হেডফোন দিয়ে দেয়। আবার কখনো ঘুমপাড়ানি গান শোনায়, কিন্তু টম জেরিকে ধাওয়া করলেই সজাগ হয়ে ওঠে টাফি। যথারীতি সে ছুটে এসে পানিতে ফেলে দেয় টমকে। কাঁকড়াটাও আবার লেজে কামড় দেয়। আবার তাড়া করে জেরিকে—টম ও জেরিকে নিয়ে তৈরি এমনি মজার সব কার্টুন ছবি মাতিয়ে রেখেছে প্রজন্ম থেকে প্রজন্ম। সারা পৃথিবী জোড়া টম আর জেরির খ্যাতি। আনন্দ আর মজা দিতে দিতে টম-জেরি পেরিয়ে এসেছে দীর্ঘ একটা সময়। এ বছরেই এই কার্টুন ছবিটি পা দিল ৭০ বছরে।টম এবং জেরি কার্টুন ছবিটি দেখতেন বা দেখেন কি না জানতে চাইলে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘আমি আগেও দেখতাম, এখনো দেখি। একসময় আমার মেয়ে ত্রপার সঙ্গে বসে দেখতাম। আর এখন দেখি আমার নাতনি ইচ্ছার সঙ্গে বসে।’তিন প্রজন্মকেই সমানে আনন্দ দিয়ে যাচ্ছে টম-জেরি জুটি।মডেল নোবেলও ছোটবেলায় কার্টুন দেখতেন। টম এবং জেরি ছিল তাঁর সবচেয়ে পছন্দের কার্টুন অ্যানিমেশন। কিন্তু তখন এ দেশে স্যাটেলাইট চ্যানেল না থাকায় নিয়মিত দেখার সুযোগ ছিল না। নোবেল আরও জানান, ‘আমার ছেলেমেয়ে জুনায়িন ও নামিরা দুজনই টম অ্যান্ড জেরির খুব ভক্ত। বাসায় থাকলে আমিও ওদের সঙ্গে বসে টম অ্যান্ড জেরি উপভোগ করি।’ফিরে দেখাসেই ১৯৪০ সালে বিড়াল আর ছোট্ট ইঁদুরকে নিয়ে তৈরি হয় কার্টুন ছবি টম অ্যান্ড জেরি। তখন কার্টুনটি পরিচালনা করতেন উইলিয়াম হান্না ও জোসেফ বারবারা। কাহিনিও লিখতেন এই দুজন। হলিউডের এমজিএম স্টুডিওতে তৈরি এই কার্টুনের ১১৪টি পর্বেরই পরিচালক এবং লেখক ছিলেন হান্না ও বারবারা। এই দীর্ঘ সময় টম ও জেরি ছেলেবুড়োদের শুধু আনন্দই দেয়নি, ইতিহাসও গড়েছে। কার্টুন ছবির ক্যাটাগরিতে সাতবার একাডেমি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে টম অ্যান্ড জেরি। গত ৭০ বছরে টম-জেরির পরিচালক এবং কাহিনিকার পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। ২০০০ সালে টাইম সাময়িকীর নির্বাচিত সর্বকালের সেরা টিভি অনুষ্ঠানের তালিকায় ওপরের দিকে ছিল টম অ্যান্ড জেরি। টম ও জেরি-বৃত্তান্তটম ধূসর নীল রঙের ব্রিটিশ বিড়াল। তার পুরো নাম টমাস। প্রথম দিকে টমের নাম ছিল জ্যাসপার। আর জেরি ছোট্ট বাদামি ইঁদুর। জেরির নাম ছিল জিঙ্কস। টম বেশ রাগী পুরুষ বিড়াল। আর জেরি বেশ হাসিখুশি, মেয়ে ইঁদুর। টম একটু ভোলা ভালা ধরনের, আর খুব বুদ্ধি। টম বেশির ভাগ ক্ষেত্রেই বুদ্ধিতে জেরির সঙ্গে পেরে ওঠে না। জেরি আকারে ছোট হলে কী হবে, তার খুদে শরীরে বেশ শক্তি! টম-জেরির সারা দিন খুনসুটি লেগে থাকলেও মাঝেমধ্যে তাদের বন্ধুত্ব হয়ে যায়। এই দুজনের মাঝে অন্য কেউ শত্রু হয়ে দাঁড়ালে তাদের একাট্টা হতেও সময় লাগে না। আবার বিপদ কেটে গেলেই একজন লেগে যায় অন্যজনের পেছনে। এভাবেই চলছে টম-জেরির নিত্যনতুন দিনগুলো। সিদ্ধার্থ মজুমদারসূত্র: ইন্টারনেট