প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মুক্তি পাচ্ছে মিসডকল নামের একটি ছবি। সাফি উদ্দিন সাফি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মিশা সওদাগর, বাপ্পারাজ, মুগ্ধতা, তামান্না, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, শিরীন বকুল প্রমুখ। পরিচালক জানিয়েছেন, রোমান্টিক ও অ্যাকশনধর্মী ছবি মিসডকল। সারা দেশের ৭০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটি প্রযোজনা করেছেন এজাজুল হক ও পরিবেশনার দায়িত্বে আছে এ এইচ আই মুভিজ।