৭১ এ রামেন্দু মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্তর পেরিয়ে আজ একাত্তর বছরে পা রাখলেন মঞ্চ ও টেলিভিশন নাটকের গুণী অভিনেতা ও আইটিআই বাংলাদেশের সভাপতি রামেন্দু মজুমদার। এ উপলক্ষে তেমন কোনো আয়োজন ছিল না। তবুও আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শুভেচ্ছা জানাতে তাঁর সেন্ট্রাল রোডের বাসায় হাজির হন বিভিন্ন সংগঠন ও নাট্যজগতের বিশিষ্টজনেরা। কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। রামেন্দু মজুমদার বলেন, জন্মদিনের অনুষ্ঠান ঘটা করে পালন করার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু তাঁরা সবাই আমার প্রতি যে ধরনের ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি সত্যিই অভিভূত। এ ছাড়া জন্মদিনের অনুষ্ঠানে সবাই আমাকে নিয়ে যেসব মূল্যায়ন করেছেন, ভবিষ্যতে যেন সেভাবে নিজেকে পরিচালিত করতে পারি, এজন্য সবার কাছে দোয়া কামনা করেন রামেন্দু মজুমদার।পরিবারের সদস্য ছাড়াও রামেন্দু মজুমদারের জন্মদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে মফিদুল হক, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, হাসান আরিফ, গোলাম কুদ্দুস, ফকির আলমগীর, ম. হামিদ, আতাউর রহমান, বুলবুল বিশ্বাস, ঝুনা চৌধুরী, গাজী রাকায়েত, শহীদুল আলাম সাচ্চু, আফজাল হোসেন, দেব প্রসাদ দেবনাথসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।