৭১-এর মুক্তিযুদ্ধে ব্রিটিশ মিডিয়ার ভূমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে ব্রিটিশ গণমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ভয়াবহ চিত্র তুলে ধরেছিল বস্তুনিষ্ঠভাবে। সে সময় ব্রিটিশ সরকার পাকিস্তানের পক্ষে থাকলেও গণমাধ্যমগুলো ছিল বাংলাদেশের মুক্তিকামী জনগণের পক্ষে। গতকাল শনিবার ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে ৭১-এর মুক্তিযুদ্ধে ব্রিটিশ মিডিয়ার ভূমিকা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ব্রিটিশ কাউন্সিল ও প্রবাসী পল্লি গ্রুপ এর আয়োজন করে। দেলোয়ার হোসাইন সম্পাদিত এই বইয়ে মুক্তিযুদ্ধের সময়কার দ্য লন্ডন টাইমস, দ্য সান্ডে টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য সান্ডে অবজারভার, দ্য ডেইলি মিরর, দ্য ডেইলি এক্সপ্রেস, দ্য ডেইলি টেলিগ্রাফ ও দ্য সান্ডে টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত সংবাদ, প্রবন্ধ ও সম্পাদকীয়গুলোর পেপার কাটিং এবং এর বাংলা অনুবাদ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাংসদ আসমা জেরিন, নজরুল ইসলাম খান, মেজবাহ উদ্দীন আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের উপদেষ্টা ক্যাথরিন কেলি প্রমুখ।