ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আজ আয়োজন করা হয়েছে শিমুল মুস্তাফার একক আবৃত্তিসন্ধ্যা। বিকেল পাঁচটায় শুরু হবে এ অনুষ্ঠান। আয়োজন করেছে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। কথা হলো শিমুল মুস্তাফার সঙ্গে।রবীন্দ্রসরোবরে একক আবৃত্তিসন্ধ্যা আয়োজনের ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমাদের আবৃত্তিচর্চা অনেক বছর ধরেই বাংলাদেশ শিল্পকলা একাডেমী, কেন্দ্রীয় গণগ্রন্থাগার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে ঘিরে হচ্ছে। এর পাশাপাশি আমরা আবৃত্তিকে জনমানুষের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। আবৃত্তি করা এবং আবৃত্তি শোনার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করছি। আর তা উন্মুক্ত মঞ্চ ছাড়া সম্ভব নয়। তাই আমরা রবীন্দ্রসরোবরকে বেছে নিয়েছি। আমরা তিন বছর ধরে এখানে এই আয়োজন করছি। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রাণ মি. ম্যাংগো ক্যান্ডি।কী ধরনের কবিতা আবৃত্তির জন্য বাছাই করেছেন?আমি আজ ৭১টি কবিতা আবৃত্তি করব। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে—এমন কবিতা বেছে নিয়েছি।কোন কবিদের কবিতা পড়বেন?রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একেবারে সমকালীন কবিদের লেখা কবিতাও পড়ার ইচ্ছা আছে। যাঁদের কবিতা আবৃত্তি করব, তাঁদের মধ্য থেকে আজকের অনুষ্ঠানে কয়েকজন কবিকেও আমন্ত্রণ জানিয়েছি। কবি নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, হেলাল হাফিজ ও মহাদেব সাহা উপস্থিত থাকবেন। আমন্ত্রণপত্রে লিখেছেন, ‘অনুগ্রহ করে আপনার শিশুকে সঙ্গে আনবেন’। এ কথা লেখার কারণ কী?আবৃত্তি শিশুদের বেশি বেশি শোনানো উচিত আর শিশুরাও এর সঙ্গে জড়িত হোক—আমি এটা চাই। আবৃত্তিচর্চা সম্পূর্ণ সুস্থধারার সংস্কৃতিচর্চার একটি অংশ। আজকের শিশুরাই ভবিষ্যতে আবৃত্তিকে সামনে এগিয়ে নিয়ে যাবে।