৭২ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখানো হবে নাটক ৭২ ঘণ্টা। লিখেছেন ও পরিচালনা করেছেন হিমু আকরাম। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া হোসেন, কচি খন্দকার, শামীমা নাজনীনসহ আরও অনেকে।আনিস সাহেবের প্রয়োজন অনেক টাকা। সময় মাত্র ৭২ ঘণ্টা। কারণ আনিসের স্ত্রী রূপা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে চিকিৎসাধীন। সব আসবাবপত্র বিক্রি করে তিনি গিয়ে ওঠেন পুরান ঢাকার ব্যবসায়ী করিম বক্সের বাসার চিলেকোঠায়। শুরু হয় তাঁর মিথ্যাচার ও ছলচাতুরি। অবশেষে করিম বক্সের বাসায় চুরি করে পালিয়ে যান আনিস।