৭২টি ভিন্ন রূপে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশন ইস্তাম্বুল ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে শ্বেতা ভার্দওয়াজের। এবার তিনি ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। একটি বিদেশি ছবিতে তাঁকে ৭২টি ভিন্ন রূপে দেখা যাবে। ছবিতে শ্বেতা এক ফরাসি মেয়ের চরিত্রে অভিনয় করছেন, যে দেশে দেশে গিয়ে রূপ বদল করে। আফ্রিকায় তাঁকে দেখা যাবে ঘোর কৃষ্ণবর্ণে। ছবিটি নিউইয়র্কের একজন পরিচালক পরিচালনা করছেন। এতে বলিউডের বেশ কয়েকজন তারকাকে দেখা যাবে। ওয়েবসাইট।