৮ নভেম্বর 'আয়নাকাহিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
রাজ্জাক

কথা ছিল ৪ অক্টোবর মুক্তি পাবে রাজ্জাক পরিচালিত চলচ্চিত্র আয়নাকাহিনি। এবার ছবিটি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর। এরই মধ্যে দেশের ৩০টি প্রেক্ষাগৃহের সঙ্গে ছবিটি মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে।
রাজ্জাক বলেন, ‘আয়নাকাহিনি কিন্তু মুক্তির জন্য ছয় মাস আগে থেকেই প্রস্তুত। দেশের রাজনৈতিক অস্থিরতা, কোরবানির ঈদ—সবকিছু মিলিয়ে মুক্তি দেওয়া আর সম্ভব হয়নি।’
আয়নাকাহিনির গল্প প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ এই আয়নাকাহিনি। ইমদাদুল হক মিলনের আয়নাকাহিনি উপন্যাসটি পড়ার পরই তা নিয়ে চলচ্চিত্র তৈরির উদ্যোগ নিই। আমি দর্শকদের অনুরোধ করব, সবাই যেন প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখেন।’
ছবিতে অভিনয় করেছেন সম্রাট, কেয়া, শতাব্দী ওয়াদুদ, শামস সুমন, মম মোর্শেদ ও রাজ্জাক প্রমুখ।