৮ ফেব্রুয়ারি ‘এই তো ভালোবাসা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমন, নিরব, সিদ্দিক, নিপুণ, মিজু আহমেদ, সোহেল খান ও ফারুক আহমেদ অভিনীত এই তো ভালোবাসা ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৮ ফেব্রুয়ারি। এরই মধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। এর পরই চূড়ান্ত করা হয়েছে মুক্তির তারিখ।ছবির পরিচালক শাহীন টুটুল টিভির জন্য ধারাবাহিক ও এক ঘণ্টার ৬৫টি নাটক তৈরি করেছেন। এই তো ভালোবাসা তাঁর প্রথম চলচ্চিত্র। আর একই ছবিতে অভিনয় করেছেন বাস্তব জীবনের দুই বন্ধু ইমন ও নিরব। শাহীন টুটুল জানান, তাঁর এই ছবিটি তিনজন বেকার যুবকের ধনী হওয়ার স্বপ্নের গল্প নিয়ে। আর এ স্বপ্ন বাস্তবে রূপ দিতে গিয়ে এই যুবকেরা নানা বিড়ম্বনার মুখোমুখি হয়।