৮১ বছরে পা দিলেন লতা মুঙ্গেশকর
আজ ২৮ সেপ্টেম্বর ৮১ বছরে পা দিলেন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা লতা মুঙ্গেশকর। ভারতরত্ন উপাধিতে ভূষিত হওয়া এ শিল্পীর গান বলিউডে মধুবালা থেকে শুরু করে কাজল পর্যন্ত সবাই ঠোঁট মিলিয়েছেন। এদিকে লতা জানিয়েছেন, জন্মদিনটা তিনি একান্তই ঘরোয়াভাবে পালন করে থাকেন। তাঁর কাছে জন্মদিনটা আর ১০টা দিনের মতোই। এটা আলাদা কোনো গুরুত্ব বহন করে না। অন্যান্য দিনের মতো এই দিনে আমি পূজা করেই কাটিয়ে দিই। লতা মুঙ্গেশকরের এবারের জন্মদিনে ছোট বোন আশা ভোঁসলে টুইটারের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটার বার্তায় তিনি লেখেন ‘আজ আমার প্রিয় শিল্পী এবং বড় বোন লতা দিদির জন্মদিন। আমরা সবাই মিলে এই দিনটা উদ্যাপন করেছি।’ পরিবারের লোকজন ছাড়াও লতার আজকের জন্মদিনে বিশ্বের অনেক ভক্ত-শ্রোতা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, জন্মদিন উপলক্ষে আজ লতা মুঙ্গেশকর তাঁর টুইটার একাউন্টে কিছু ছবি আপলোড করেন। মাঝের এবং ডানদিকের ছবি দুটি সেখান থেকেই সংগ্রহ করা হয়েছে।