চ্যানেল ওয়ানে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক কাচের দেয়াল। এটি লিখেছেন নিমা রহমান, পরিচালনা করছেন রিপন নবী। এ নাটকে অভিনয় করছেন শোয়েব। কথা হলো তাঁর সঙ্গে।‘কাচের পুতুল’ নাটকটি তো একটু অন্য ধরনের।হ্যাঁ, এর সঙ্গে বাংলাভিশনের গুলশান এভিনিউ নাটকের একটু মিল আছে। হিন্দি সিরিয়ালগুলো যে রকম হয়, তার ছোঁয়া রয়েছে এতে। তবে এ ধরনের গল্প কিন্তু দর্শক খুব পছন্দ করছে। এর মধ্যে একটা আকর্ষণ রয়েছে। একটি পর্ব দেখলে পরেরটি দেখার আগ্রহ তৈরি হয়। তবে চ্যানেল আইয়ে তোলপাড় ধারাবাহিকে ‘মাসুদ ভাই’ চরিত্রটি যেমন জনপ্রিয় হয়েছিল, এখানে কিন্তু ততটা নয়। তবে দর্শক যে দেখছে, সেটা খুব বোঝা যায়।এ নাটকে কাজ করার কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ে?অভিজ্ঞতা একটাই—সকাল নয়টা থেকে রাত ১১টা পর্যন্ত নিজের জীবন বলে কিছু নেই। অন্য কিছু ভাবার অবকাশ থাকে না। টানা কাজ। অবসর পেলে প্রত্যেকেই নাটকে নিজের চরিত্র নিয়ে ভাবে। তবে এখন তো বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না, তখন বই পড়ি কিংবা সহশিল্পীদের সঙ্গে আড্ডা দিই। এনটিভির ‘ধূপছায়া’ ধারাবাহিকের কী খবর?এ নাটকের সবচেয়ে বড় সমস্যা হলো, শুরুতে যাদের সঙ্গে কাজ করেছিলাম, তাদের অনেকেই এখন নেই। সেসব চরিত্রে নতুন কাউকে নেওয়া হয়নি। এর কারণ কী?সেটা পরিচালকই ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয়, চরিত্রটা শুরুতে যেভাবে ছিল, পরে তার ধারাবাহিকতা না থাকা; কিংবা নিজেদের কোনো সমস্যা—এসব কারণে অনেক শিল্পী মাঝপথে নাটক থেকে সরে যান। ফলে বিরূপ প্রভাব পড়ে নাটকের ওপর।আপনি তো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেটা কবে মুক্তি পাবে?আমার প্রথম চলচ্চিত্র মাটির ময়না। এরপর অভিনয় করেছি দুই পুরুষ ছবিতে। এ ছবিতে অভিনয়ের ব্যাপারে মান্নার সঙ্গে নির্মাতাদের আলোচনা হয়েছিল। তাঁর মৃত্যুর পর পরিচালক চাষী নজরুল ইসলাম আমার সঙ্গে কথা বলেন। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। ছবিটি ৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।