৯ ডিসেম্বর আসছেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শাহরুখ খানের আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। ৯ ডিসেম্বর ঢাকায় আসবেন শাহরুখ। ১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘শাহরুখ নাইট’ কনসার্টে অংশ নেবেন তিনি। ১১ ডিসেম্বর তিনি ফিরে যাবেন ভারতে। শাহরুখের সঙ্গে আরও আসবেন রানী মুখার্জি, দিয়া মির্জা, অর্জুন রামপাল ও সংগীতশিল্পী নিরাজ শ্রীধর। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে আরও উপস্থিত ছিলেন অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী, পরিচালক লিটন চৌধুরী প্রমুখ। স্বপন চৌধুরী আরও জানান, ‘শাহরুখ নাইট’ কনসার্টে অংশ নিতে আলাদা একটি বিমানে ৮ ডিসেম্বর ঢাকায় আসবে ৪৮ জনের একটি নাচের দল। ৬ ডিসেম্বর আসছেন শাহরুখ খানের ব্যবস্থাপক ও অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই কনসার্টের টিকিটের মূল্য পাঁচ হাজার ও ১০ হাজার টাকা। ১ নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হবে। ১৫ নভেম্বর পর্যন্ত তা সংগ্রহ করা যাবে।