৯ নাট্যকার স্মরণে সেমিনার ও নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ উৎ​সবে মঞ্চস্থ নাটকের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ উৎ​সবে মঞ্চস্থ নাটকের একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

সৈয়দ ওয়ালীউল্লাহ ও সেলিম আল দীনকে নিয়ে গতকাল বিকেলে হয়ে গেল সেমিনার। নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে বিশ্বজিৎ ঘোষ ও মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রবন্ধগুলোর ওপর আলোচনা করেন সৈয়দ হাসান ইমাম ও শিশির দত্ত, আফসার আহমেদ ও মলয় ভৌমিক।
গত সোমবার বিকেলে বাংলাদেশের নয়জন প্রয়াত নাট্যকারের স্মরণে পাঁচ দিনের অনুষ্ঠানের উদ্বোধন হয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ নামের এই অনুষ্ঠান সাজানো হয়েছে সেমিনার ও নাটক দিয়ে। প্রয়াত নাট্যকারেরা হলেন মুনীর চৌধুরী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সেলিম আল দীন, নুরুল মোমেন, আবদুল্লাহ আল মামুন, আনিস চৌধুরী, জিয়া হায়দার, সাঈদ আহমদ ও এস এম সোলায়মান।
উদ্বোধক সৈয়দ শামসুল হকসহ প্রথম দিনের আলোচনায় অংশ নেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরীন আহমাদ ও অনুষ্ঠানের সভাপতি শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। সেদিন সেমিনারে মাহফুজা হিলালী ‘মুনীর চৌধুরীর নাটকে চিরন্তন বোধ’ প্রবন্ধের ওপর আলোচনা করেন মোহাম্মদ জয়নুদ্দীন ও বিপ্লব বালা। এরপর মঞ্চস্থ হয় মুনীর চৌধুরীর কবর নাটকটি। গতকাল সেমিনারের পর ছিল নাট্যধারার তরঙ্গভঙ্গ নাটকপাঠ ও ঢাকা থিয়েটারের নাটক নিমজ্জন।