৯১-এ পা দিলেন দীলিপ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীলিপ কুমার
দীলিপ কুমার

মৃত্যুদূতকে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র কদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দীলিপ কুমার। গত বুধবার ৯১ বছরে পা দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা। তবে জন্মদিনটা অনাড়ম্বরভাবেই পরিবারের কাছের মানুষের সঙ্গে কাটিয়েছেন তিনি। বিশেষ এই দিনটায় ৩০ থেকে ৪০ জন চিকিৎসককেও আমন্ত্রণ জানানো হয়েছিল, যাঁরা দীলিপের দেখভাল করেছেন। এ বছর দীলিপের জন্মদিনের তারিখ ছিল দারুণ—১১.১২.১৩।
তাঁর স্ত্রী সায়রা বানু জানান, ব্যাপারটি আরও স্মরণীয় করে রাখতে তিনি সকাল আটটা নয় মিনিট দশ সেকেন্ডে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ৪৭ বছরের জীবনসঙ্গীকে। আইএএনএস।