৯৪তম জন্মবার্ষিকীতে মৃণাল সেনকে শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃণাল সেন
মৃণাল সেন

আজ চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের ৯৪তম জন্মবার্ষিকী। চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে উদ্বোধন হয় পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর।
অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী। বক্তব্য দেন নির্মাতা তানভীর মোকাম্মেল। জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চলচ্চিত্রমের আহ্বায়ক নির্মাতা মোরশেদুল ইসলাম। সঞ্চলনা করেন চলচ্চিত্র গবেষক জাকির হোসেন রাজু। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেখানো হয় মৃণাল সেনের একদিন প্রতিদিন। প্রদর্শনী চলবে ১৭ মে পর্যন্ত। প্রতিদিন রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল চারটা এবং সন্ধ্যা ছয়টায় দেখানো হবে ছবি। প্রবেশ অবাধ।
আজ দেখা যাবে মৃণাল সেনের বাইশে শ্রাবণ, ভুবন সোম ও রমেশ শর্মা নির্মিত প্রামাণ্যচিত্র পোর্ট্রেট অব আ ফিল্মমেকার ছবিগুলো। আগামীকাল সোমবার দেখা যাবে ইন্টারভিউ ও কোরাস। ১৬ মে মঙ্গলবার দেখা যাবে খারিজ, একদিন আচানক ও জয়ন্ত ভট্টাচার্য নির্মিত প্রামাণ্যচিত্র অলওয়েজ বিইং বর্ন। ১৭ মে বুধবার দেখা যাবে অন্তরীণ, আমার ভুবন ও রাজদ্বীপ পাল নির্মিত প্রামাণ্যচিত্র মৃণাল সেন: অ্যান এরা ইন সিনেমা।