'অক্টোবরে যেন সবাইকে একটা ভালো খবর দিতে পারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহানা সাবা
সোহানা সাবা

সোহানা সাবা।অভিনয়শিল্পী। নাটকের পাশাপাশি অভিনয় করছেন চলচ্চিত্রেও।আজ এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক আরণ্যকের দিনরাত্রি।এতে অভিনয় করেছেন তিনি।
কেমন আছেন?
ভালো আছি। বাসাতেই আছি। আজ শুটিং নেই। আর মাস খানেক শুটিং করব। এরপর কয়েক মাসের বিরতি নেব।
কেন?
আমি মা হতে যাচ্ছি। চিকিৎসক অক্টোবরে ডেট দিয়েছেন। সবাই দোয়া করবেন, অক্টোবরে যেন সবাইকে একটা ভালো খবর দিতে পারি।
আপনার নতুন একটি ছবি মুক্তি পাচ্ছে।
ছবির নাম বৃহন্নলা। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগস্ট মাসের শেষ সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমার সর্বশেষ ছবি প্রিয়তমেষু মুক্তি পেয়েছিল ২০১১ সালে। তিন বছর পর মুক্তি পাচ্ছে বৃহন্নলা। পরিচালনা করেছেন আমার স্বামী মুরাদ পারভেজ।
ঈদের কাজের খবর কী?
অনেকগুলো নাটকের কাজ করেছি। পরিচালকেরা বলেছেন নাটকগুলো ঈদের জন্য তাঁরা বানিয়েছেন। দেখা যাক, শেষ পর্যন্ত ঈদে কয়টি নাটক প্রচারিত হয়।

‘আরণ্যকের দিনরাত্রি’ নাটকটি আজ দেখানো হবে।

তিনজন কর্মজীবী মেয়ের গল্প। কাজ করতে করতে একসময় তাদের জীবন একঘেয়ে হয়ে ওঠে। এই একঘেয়েমি কাটাতে তারা অজানা পথে বেরিয়ে পড়ে। তখন ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই আরণ্যকের দিনরাত্রি নাটকের গল্প এগিয়েছে। লিখেছেন ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ।

বিনোদন প্রতিবেদক