‘অচেনা মানুষ’ নাটকে ২০ জন আদিবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলার অচেনা মানুষ ধারাবাহিকের শুটিং হলো এবার রাঙামাটিতে। ভেদভেদি পাহাড়ের তিন শ ফুট ওপরে এবং নিচে প্রতিকূল অবস্থার মধ্যে প্রায় এক সপ্তাহ নাটকটির শুটিং হয়েছে। নাটকের পরিচালক রিপন নবী বললেন, ‘দর্শক এবার অচেনা মানুষ নাটকে চাকমা জনগোষ্ঠীর অভিনয় দেখতে পাবে। ২০ জন চাকমাসহ রাঙামাটির স্থানীয় বাঙালিরা অভিনয় করেছেন এই নাটকে। নাটকটির ৮০তম পর্ব থেকে এই দৃশ্যগুলো দর্শক দেখতে পাবে। এ নাটকে নতুন যুক্ত হলেন রওনক হাসান ও সাদিয়া জামান।’