'অজানারে করেছি সন্ধান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি’ গানটি যেন প্রশান্তি এনে দেয় শ্রোতাদের মনে। এরপর শিল্পীরা পরিবেশন করেন ‘আকাশ ভরা সূর্য তারা’ গানটি। ‘অজানারে করেছি সন্ধান’ নামের অনুষ্ঠানের শুরুতে ছিল গান দুটি। গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদ।
অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সভাপতিত্ব করেন সংসদের সভাপতি হায়াৎ মামুদ, স্বাগত বক্তৃতা করেন সম্পাদক ফাহিম হোসেন চৌধুরী।