'অজ্ঞাতনামা'র ঝুলিতে আরও একটি পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজ্ঞাতনামার পুরস্কার গ্রহণ করছেন ফরিদুর রেজা সাগর ও কণা রেজা
অজ্ঞাতনামার পুরস্কার গ্রহণ করছেন ফরিদুর রেজা সাগর ও কণা রেজা

গতকাল সোমবার তৌকীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘একটা ভিন্ন দেশে ভিন্ন সংস্কৃতিতে যখন ছবিটা কানেক্ট করে এবং একটা পুরস্কার অর্জন করে, সেটা খুবই ভালো লাগে। একটা সিনেমার গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়ের সঙ্গে টিকে থাকা। সেটা অজ্ঞাতনামার মধ্যে আছে বলেই হয়তো গত বছরের মে মাস থেকেই বিভিন্ন উৎসবে যাচ্ছে এবং পুরস্কৃত হচ্ছে।’

জানা গেছে, গত ২৮ জুলাই শুরু হয় তিন দিনের ৫৭তম এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসব। ২০টি দেশের অংশগ্রহণে এই উৎসবে জমা পড়ে ৫৪টি চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশ থেকে জমা হয়েছিল ৫টি। প্রতিযোগিতা হয়েছে ১৭টি ক্যাটাগরিতে, এর মধ্যে সেরা ছবির পুরস্কার জেতে অজ্ঞাতনামা।