‘অতঃপর ঋতুপর্ণ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ স্মরণে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। জানা গেছে, আজ শুক্রবার ও কাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঋতুপর্ণ ঘোষ নির্মিত নির্বাচিত চারটি চলচ্চিত্রের প্রদর্শনী এবং তাঁর স্মরণে সভা অনুষ্ঠিত হবে। আজ হবে তিনটি চলচ্চিত্রের প্রদর্শনী। বেলা তিনটায় দহন, বিকেল পাঁচটায় দোসর এবং সন্ধ্যা সাতটায় চোখের বালি। ঋতুপর্ণ স্মরণে সভা অনুষ্ঠিত হবে কাল বিকেল সাড়ে চারটায়। এরপর সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে আবহমান ছবিটি।