'অতিথি সম্পাদক' কেট মিডলটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট মিডলটন
কেট মিডলটন

‘ডাচেস অব কেমব্রিজ’ কেট মিডলটন সম্প্রতি বিশ্বজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির নতুন এক উদ্যোগের উদ্বোধন করেছেন। ‘ইয়াং মাইন্ডস ম্যাটার’ নামের এই মানসিক স্বাস্থ্যবিষয়ক উদ্যোগটির পক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন বলেই জানিয়েছেন কেট মিডলটন। আর এর জন্য হাফিংটন পোস্ট পত্রিকাটির ‘অতিথি সম্পাদক’ হিসেবে কাজ করবেন কেট।
আসলে সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের ‘অতিথি সম্পাদক’ হিসেবে কেট কাজ করবেন মূলত শিশুদের মানসিক স্বাস্থ্যবিষয়ক নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়ে।

সম্প্রতি দুই সন্তানের জননী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন ‘ইয়াং মাইন্ডস ম্যাটার শীর্ষক এই মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন।
কেট মিডলটন জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী প্রিন্স উইলিয়াম কখনোই তাঁদের সন্তানদের জন্য সাহায্য চাইতে দ্বিধা করবেন না। আর তাঁরা দুজনেই মনের ভাব ও প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে তাঁদের দুই সন্তানকে উৎসাহিত করার চেষ্টা করবেন।

২০১১ সালে বিয়ে করে​ন কেট মিডলটন। বিয়ের পর থেকেই এই ‘ডাচেস অব কেমব্রিজ’ শিশুদের জন্য নানা ধরনের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়েছেন।
বড়দের নেতিবাচক নানা বিষয় যে শিশুদের জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলে, সে সম্পর্কে বলতে গিয়ে কেট মিডলটন জানান, তিনি প্রায়ই হৃদয়বিদারক অনেক ঘটনার কথা শোনেন। যা কারও কারও জীবনকে বিচ্ছিন্ন করেছে। শুধু একজন বা দুজনই নয়, এই বিষয়টার প্রভাব চারপাশের অনেকের ওপরেই পড়ে; বিশেষ করে শিশুদের ওপর। এনডিটিভি।