'অনিল বাগচীর একদিন' চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে দেখানো হবে অনিল বাগচীর একদিন ছবিটি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী জানিয়েছেন, আজ শুক্রবার থেকে ছবিটির প্রদর্শনী হবে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন ছবিটির প্রদর্শনী হবে বেলা ১১টা, তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।
১১ ডিসেম্বর থেকে অনিল বাগচীর একদিন ছবিটি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে।
প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। ছবিতে অনিল বাগচীর চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ আরেফ। এই ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, মিশা সওদাগর প্রমুখ।