'অনিল বাগচীর একদিন' চলচ্চিত্রের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র অনিল বাগচীর একদিন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে একই নামে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলাম। এই প্রদর্শনীর আয়োজন করেছে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি।
সংগঠনটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ জানান, আজ থেকে ২৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় দেখানো হবে ছবিটি।
অনিল বাগচীর একদিন চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ, গাজী রাকায়েত, তৌফিক ইমন, ফারহানা মিঠু, জ্যোতিকা জ্যোতি, মিশা সওদাগরসহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস।