ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে গত শুক্রবার থেকে শুরু হয়েছে দলীয় চিত্র প্রদর্শনী ‘টেস্ট অব লাইট অ্যান্ড ডার্কনেস টু’। বাংলায় এ নাম ‘অনুভূত আলো-আঁধার’।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন এ এস এম রাশিদুল আলম, মো. আল-আখির সরকার, মো. আজমল হোসেন, সৈয়দ ফিদা হোসেন ও সুলতান ইসতিয়াক।
শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। বক্তব্য দেন শিল্প সমালোচক সামসুল ওয়ারেস। অনুষ্ঠানের সভাপতি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।
আলিয়ঁসের লা গ্যালারির প্রদর্শনীটিতে ২৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে। শিল্পীদের ছবিতে আলো-আঁধারি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন।
সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার প্রদর্শনী চলবে সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ।