মিশু সাব্বির। অভিনয় করছেন টিভি নাটক ও চলচ্চিত্রে। ক্রিকেট খেলার সময় মাঠে দেখা যায় তাঁকে। নানা কর্মকাণ্ডের মাধ্যমে মাঠে দর্শকদের মাতিয়ে রাখেন। আজকের ‘তারকার টি-টোয়েন্টি’র অতিথি তিনি

স্ট্রেট বল
আমার অন্য নাম
পুরো নাম মো. সাব্বির হোসেন মিশু। মিডিয়াতে সবাই মিশু সাব্বির নামেই চেনে।
স্কুলের বন্ধুদের কাছে আমি ছিলাম
খুবই আন্তরিক
জীবনে প্রথম ‘লাইট, ক্যামেরা, অ্যাকশন...’ দেখা
২০০০ সালের দিকে বারিধারায় একটা সিনেমার শুটিং দেখেছিলাম। মনে আছে মান্না আর পপি ছিল সেই ছবিতে।
সবচেয়ে বেশিবার শোনা গান
ইউটুর গান, ‘উইথ অর উইদাউট ইউ’
গুগলি
সকালে ঘুম থেকে উঠেই যদি দেখতাম...
আমি হলিউডের কোনো ছবির সেটে আছি
প্রেমে পড়া আর ‘ক্রাশ খাওয়া’র মধ্যে পার্থক্য
প্রেমে মানুষ একবারই পড়ে। ক্রাশ খায় বারবার
ক্রিকেট মাঠে যদি আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়
আম্পায়ারদের কাছে আমরা সব সময় অবহেলিত। আমি আম্পায়ার হলে শোধ তুলব। অবশ্যই বাংলাদেশের পক্ষপাতিত্ব করব। এলবিডব্লিউ হলে দেব না, আউট হলে নো বল দিয়ে দেব। বিপক্ষ দলগুলো তখন বুঝবে, কেমন লাগে।
যে সুপারহিরো হতে চাই
ক্যাপ্টেন প্লানেট
ফুলটস
যাকে সবচেয়ে বেশি ফোন করা হয়
মাকে
এখন পর্যন্ত আমার অভিনীত সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র
সার্কেল নাটকের একটা চরিত্র
যে কাজ সবচেয়ে ভালো পারি
অভিনয়
অভিনয়শিল্পী হিসেবে দশে
সাত (বেশি দিয়ে ফেললাম নাকি?)
পাওয়ার প্লে
আমার সবচেয়ে বড় ভক্ত
মা
মজার ব্যাপার
অনেকেই জানে, আমি এখনো বিয়ে করিনি
অভিনয়ের মজা
নতুন নতুন চ্যালেঞ্জ, এটাই মজা
বিয়ের পর বুঝলাম
আগে যতটা মধুর মনে হয়, ব্যাপারটা আসলে তা না
বাউন্সার
নিজের অভিনয়ের সমালোচনা
এখন যা করছি ভালো হচ্ছে না। আরও ভালো করা দরকার।
আমার সম্পর্কে একটা অজানা তথ্য
আমি খুবই রাগী
দিনের মধ্যে যে কথাটা সবচেয়ে বেশি বলি
‘চলো, টেক’
তারকার হওয়ার পর বিব্রতকর অভিজ্ঞতা
আমার বাবা যখন মারা যান, হাসপাতাল থেকে তাঁকে বের করছি, তখনো মানুষ আমার সঙ্গে সেলফি তুলতে আসছিল। এর চেয়ে বিব্রতকর অভিজ্ঞতা আর কী হতে পারে?