'অন্তরে অচিন পাখি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় সময় টেলিভিশনে প্রচারিত হবে বিষয়ভিত্তিক লোকগানের নিয়মিত অনুষ্ঠান ‘অন্তরে অচিন পাখি’। সাজেদ ফাতেমীর গবেষণা ও উপস্থাপনায় আজকের পর্বে প্রচারিত হবে বিখ্যাত সাধক ও মরমী কবি মনোমোহন দত্তের গান। তাঁর কয়েকটি গান গাইবেন ওস্তাদ চন্দন আচার্য ও ঝান্টু দেওয়ান। আর মনোমোহন দত্তের গান নিয়ে আলোচনা করেছেন অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন পান্থ প্রসাদ।