‘অপরিচিতা’য় মীম ও সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অপরিচিতা’ গল্প অবলম্বনে নাটক নির্মাণ করছেন পরিচালক সুমন আনোয়ার। নাটকে জুটি বেঁধেছেন মীম ও সাব্বির আহমেদ। রবীন্দ্রনাথের সৃষ্ট চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন সাব্বির। বললেন, ‘ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গল্প-কবিতা পড়েছি। মঞ্চে কাজ করতে গিয়েও ইচ্ছা ছিল রবীন্দ্রনাথের কোনো চরিত্রে অভিনয় করব। তাই প্রস্তাবটা পাওয়ার পর থেকেই খুব রোমাঞ্চিত ছিলাম।’ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে নাটকটি প্রচারিত হবে এনটিভিতে।