
আজ রাতে এনটিভিতে প্রচার হবে নতুন শিল্পীদের নিয়ে গানের অনুষ্ঠান ‘আমারও গাইতে ইচ্ছে হলো’। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগীতশিল্পী নির্ঝর। কথা হয় তাঁর সঙ্গে।
নতুন শিল্পীরা যেমন...
এই অনুষ্ঠানে গীতিকার, সুরকার, গায়ক—সবাইকে নিয়েই কাজ করি। অনেককেই দেখছি দারুণ সম্ভাবনাময়। গানের জগতে ভালো একটা কিছু হবেই।
গান কি শেখা না শখ?
আমি খুব ছোটবেলা থেকেই গান শিখছি। এখনো শেখা শেষ হয়নি আমার। এই অনুষ্ঠানে অনেককেই দেখলাম অল্প কিছুদিন শিখেই ভালো গান করছেন। কে কত দিন শিখে এলেন, সেটা নয় বরং গানের প্রতি তাঁর আবেগটাই আসল।গানের বাইরে...
অনেক দিনের স্বপ্ন একটা বৃদ্ধাশ্রম বানাব। কাজ শুরুও করে দিয়েছি।
সরাসরি গানের অনুষ্ঠান...
এখন শুধু এই অনুষ্ঠানটাই করছি। দুটোর মজা দুই রকম। সরাসরি অনুষ্ঠানে অনেক জ্যেষ্ঠ শিল্পীও আসতেন। আর এখানে নতুনদের নিয়ে আছি। দুটোই উপভোগ করি।
বিশ্বকাপে কোন দল...
অবশ্যই আর্জেন্টিনা।
এবারের থিম সং...
শাকিরাই সেরা। তাঁর গতবারের ওয়াকা ওয়াকা গানটা এবারও চালিয়ে দিলে ভালো হতো।
রুহিনা তাসকিন