‘অভিনেতা হওয়ার পরিকল্পনা ছিল না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণ। অভিনয় করছেন টিভি নাটক আর চলচ্চিত্রে। আজ রাতে দেশ টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সিক্রেট সার্ভিস। এই নাটকে অভিনয় করছেন তিনি।কল্যাণের ‘সিক্রেট সার্ভিস’...থ্রিলার ধাঁচের রোমাঞ্চকর একটি নাটক। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করছেন আরিফ খান। নাটকে আমার চরিত্রটি বেশ বুদ্ধিদীপ্ত; অপরাধবিদ্যায় পড়াশোনা করেছি। বাবার মৃত্যুকে ঘিরে আমার মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে আসে।আরও যেসব কাজ করছি...গত সপ্তাহে ভালোবাসার সুখ এবং অসুখ নাটকের কাজ করেছি। পরিচালক সরদার রোকন। এ ছাড়া এখন এশিয়ান টিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক জীবন সংসার আর এটিএন বাংলায় প্রজ্ঞা পারমিতা। প্রজ্ঞা পারমিতার গল্পটি বেশ মজার। অভিনয়টা যেভাবে ভালো লেগে গেল...আমার আসলে অভিনেতা হওয়ার পরিকল্পনা ছিল না। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছি। ইচ্ছা ছিল, এমবিএ করে দেশের বাইরে চলে যাব। মডেলিং করতে করতেই নাটকের প্রস্তাব পেয়েছি। শুরুর দিকে ভালো ভালো কিছু নাটকে কাজ করেছি। তা ছাড়া আমার সব সময় শিখতে ভালো লাগে। শিখতে শিখতেই কাজটির প্রতি ভালো লাগা তৈরি হয়েছে।যাঁদের কল্যাণে আজকের কল্যাণ...সুমন ভাই (মেজবাউর রহমান সুমন) আর আতিক ভাইয়ের (নুরুল আলম আতিক) প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। শুরু থেকেই তাঁরা আমাকে সাহস জুগিয়েছেন।‘পিতা’ এবং...পিতা চলচ্চিত্রের জন্য গত বছর মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়েছিলাম। এটা অনেক বড় পাওয়া। এরপর খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো ছবিতে অভিনয় করেছি। ছবির কাজ প্রায় শেষ। আরও কয়েকটি ছবিতে কাজ করার ব্যাপারে আলোচনা হচ্ছে। দৃষ্টি এখন চলচ্চিত্রে...চলচ্চিত্রের আলাদা আবেদন আছে। কত নাটক করি, প্রচার হওয়ার পর হারিয়ে যায়। চলচ্চিত্র ছোট কিংবা বড় হোক, সংরক্ষিত থাকে। যেকোনো ধরনের চলচ্চিত্রেই কাজ করব।মডেলিং আর বিজ্ঞাপনচিত্র...মডেলিং এখন নিয়মিত করা হচ্ছে না। সময় পাই না। বিজ্ঞাপনচিত্রের কাজ করছি। মো. সাইফুল্লাহ