বন্যা মির্জা। অভিনয়শিল্পী। অভিনয় করছেন ছোট পর্দা ও বড় পর্দায়। মঞ্চেও নিয়মিত ছিলেন একসময়। আজ এটিএনে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক কবুলিয়তনামা।‘হেডমাস্টার’ ছবির কাজ...বেশ কয়েক দিন হলো শুটিং শেষ হয়েছে। এটি আমার পঞ্চম ছবি। এই ছবিতে আমি শিক্ষামন্ত্রীর চরিত্রে অভিনয় করেছি।ধারাবাহিকের ব্যস্ততা...প্রায় প্রতিটি চ্যানেলেই আমার অভিনীত ধারাবাহিক প্রচারিত হচ্ছে। শিগগিরই আরও নতুন কয়েকটির কাজ শুরু করব। এ ছাড়া ঈদের জন্য কয়েকটি নাটকে অভিনয় করলাম।মঞ্চ নিয়ে আমার ভাবনা...অনেক দিন হলো মঞ্চ থেকে দূরে আছি। এটা আসলে আমার ওপর নির্ভর করে না। দলের সিদ্ধান্তেই আমাদের কাজ করতে হয়।দ্বীপান্তরিত হলে যে তিনটি বই সঙ্গে নেব...দ্বীপান্তরিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আসলে অবাস্তব বিষয়ে কল্পনা করি না। তবে সম্প্রতি তিনটি বই পড়ে ভালো লেগেছে। সেগুলো হলো রবিশঙ্কর বলের দোজখনামা, অকুপাই ওয়ালস্ট্রিটের ওপর একটি বাংলা অনুবাদ এবং চন্দ্রিল ভট্টাচার্যের রস কষ সিঙ্গাড়া বুলবুলি মস্তক।এই মুহূর্তে যে গানটি শুনতে ইচ্ছা করছে...কোনো গানের কথাই বলতে পারছি না।‘কবুলিয়তনামা’ ও অন্যান্য...কবুলিয়তনামা ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতা অসাধারণ! সালাহউদ্দিন লাভলু এমনই একজন পরিচালক, যাঁর সঙ্গে কাজ করলে নিজেকে কিছুই করতে হয় না। অভিনয়শিল্পীদের কাছ থেকে সেরা অভিনয় আদায় করার বিষয়টি তিনি খুব ভালো জানেন। লাভলু ভাই নিজে অভিনেতা, তাই অভিনয়টা খুব ভালো বোঝেন। এ ছাড়া ক্যামেরাতেও তাঁর দক্ষতা দারুণ। টেকনিক্যাল বিষয়গুলোতেও তাঁর ভালো দখল। আর চিত্রনাট্যও অসাধারণ। এখনকার ধারাবাহিকগুলোর মধ্যে কবুলিয়তনামা সেরা।অভিনয়শিল্পী হিসেবে আমি যতটা তৃপ্ত...অভিনয়শিল্পী কি কখনো তৃপ্ত হতে পারেন? আমার মনে হয় না।মাহফুজ রহমান