‘অস্থির সময়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় এখন অস্থির। রাজনৈতিক অস্থিরতার কারণে অনিশ্চয়তার মুখোমুখি অর্থনীতি। সবার মাঝে শঙ্কা। এ সংকটকালের ছায়া পড়েছে সমসময়ের শিল্প-সাহিত্যে। এসব নিয়েই প্রতিবাদী চিত্র এঁকেছেন শিল্পী আরিফ শাহীন। গত শুক্রবার শুরু হয়েছে ‘আনসারটেইন্টি-৩’ শীর্ষক শিল্পীর একক প্রদর্শনী। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারি জুমে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।প্রদর্শনীতে জল ও তেলরঙের ২৯টি চিত্রকর্ম উপস্থাপিত হয়েছে। সামাজিক-রাজনৈনিক অস্থিরতা-অনিশ্চয়তা ছাড়াও চোখে প্রশান্তি দেওয়া নিসর্গের চিত্রও রয়েছে। প্রদর্শনীটি চলবে ৩০ মে পর্যন্ত।