'অ্যাভাটার' আবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার একসঙ্গে হচ্ছেন অ্যাভাটার তারকারা। প্রায় পাঁচ বছর পর একই ছাতার তলায় ফিরে আসছেন স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা। ২০০৯ সালে বিশ্ব কাঁপিয়ে দেওয়া জেমস ক্যামেরনের ছবি অ্যাভাটার এবার সিরিজের রূপ পাচ্ছে। আসছে টানা তিনটি সিক্যুয়েল। আর এই তিন ছবিরই কাজ হবে পরপর।
চিত্রনাট্য লেখার জন্য এরই মধ্যে জশ ফ্রিডম্যান, রিক জাফা, আমান্ডা সিলভারদের ডেকেছেন ক্যামেরন। আইএএনএস।