‘অ্যাভাটার’ তারকার বিপরীতে মল্লিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনোদন ডেস্কবলিউডের অনেক তারকাই এখন হলিউডি ছবিতে অভিনয় করছেন। এ তালিকায় এবার যোগ হয়েছে মল্লিকা শেরাওয়াতের নাম। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জীবনী নিয়ে আসছে লাভ, ব্যারাক ছবি। এ ছবিতে নয়টি অস্কার মনোনয়ন পাওয়া অ্যাভাটার ছবির তারকা লাজ অ্যালনসোর বিপরীতে রয়েছেন মল্লিকা। এ ব্যাপারে মল্লিকা বলেন, ‘লাজ অ্যালনসো একজন প্রতিভাবান অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি।’ ওয়েবসাইট।