‘অ্যাভাটার’ সিরিজের দুটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তির আগেই গোটা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিল যে ছবি। যে ছবিতে প্রযুক্তির এমন সব ব্যবহার ছিল, যা দর্শক আগে কখনো দেখেনি। ফের চলচ্চিত্রের দুনিয়া কাঁপাতে আসছে ত্রিমাত্রিক ব্লকবাস্টার ‘অ্যাভাটার’ সিরিজের দু-দুটি ছবি। পরিচালক জেমস ক্যামেরন জানালেন, একসঙ্গে নয়, ছবি দুটি আলাদাভাবে মুক্তি দেওয়া হবে। ২০১৪ ও ২০১৫ সালের বড়দিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ছবি দুটির কাজ চলবে একসঙ্গে। পাণ্ডুলিপি লেখার কাজ নিজেই করছেন। চরিত্রগুলো প্রায় অক্ষুণ্ন থাকছে। সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন জেমস ক্যামেরন। ওয়েবসাইট।