‘অ্যালবামে আমার সঙ্গে স্ত্রীও কণ্ঠ দিয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালাম। জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। তিন বছর পর আজ প্রকাশিত হচ্ছে তাঁর নতুন একক গানের অ্যালবাম। নাম ভুবন। অ্যালবামটি বাজারে আনছে ঈগল মিউজিক।বালামের ‘ভুবন’...ভুবন। এই অ্যালবামের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক সুখ-দুঃখের স্মৃতি। নানা চড়াই-উতরাই পেরিয়ে তিন বছর ধরে অ্যালবামটির কাজ করেছি।গীতিকার বালাম...ভুবন অ্যালবামের জন্য গান লেখার চেষ্টা করেছি। গত চার বছর আমার জীবনে অনেক কিছুই ঘটেছে। আমার জীবনের সেসব ঘটনা গান আকারে শ্রোতাদের সঙ্গে ভাগাভাগির চেষ্টা করেছি। ভুবন অ্যালবামের ১২টি গানের মধ্যে চারটি লিখেছি আমি আর বাকি গানগুলো জাহিদ পিন্টু।স্ত্রী যখন কণ্ঠশিল্পী...আমার স্ত্রী সাদিয়া। নতুন অ্যালবামে দ্বৈত গান রাখার ভাবনাটা যখন এল, তখনই সাদিয়ার কথা ভাবলাম। সাদিয়া এমনিতেই ভালো গান করে। অ্যালবামে আমার সঙ্গে স্ত্রীও কণ্ঠ দিয়েছে। এটা আমার ভক্ত ও শ্রোতাদের জন্য বাড়তি পাওয়া।‘ভুবন’-এ স্বাগত...ভুবন অ্যালবামের সব কটি গানই সহজ কথা, সহজ সুর ও সহজ কম্পোজিশনে তৈরি করা হয়েছে। আমাকে সবাই পপ স্টাইলের গানের শিল্পী হিসেবে চেনে। কিন্তু ভুবন অ্যালবামে তা থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসার চেষ্টা করেছি। ট্র্যাডিশনাল মেলোডিকে প্রাধান্য দেওয়া হয়েছে। রয়েছে সুফি-রক ঘরানার তিনটি গান। সব ধরনের শ্রোতাকে ভুবন-এ স্বাগত জানাই।আসি আসি বলেও...বালাম থ্রির পর নতুন অ্যালবাম নিয়ে আমি নিজেও এতটা সময় নিতে চাইনি। কিন্তু আমার স্ত্রীর অসুস্থতার কারণে অ্যালবামের কাজ করতে পারিনি। সাদিয়ার অসুস্থতা আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। তবে কখনো ধৈর্য হারাইনি। আল্লাহর রহমতে এখন সে অনেক ভালো।চলচ্চিত্রে বালাম...পাঁচ বছর পর চলচ্চিত্রের গান করেছি। এটা দ্রুতলয়ের গান। আমি সচরাচর যে ধরনের গান করে থাকি, রোমান্স ছবির এই গান সে রকম নয়, পুরোপুরি ভিন্ন ধাঁচের। পরিচালকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই গানটি পছন্দ করেছেন।ঈদে আমি...এবার ঈদে ভুবন অ্যালবাম ছাড়া আরও দুটি অ্যালবামের গান করেছি। এগুলোর একটি শহীদের নীল ছোঁয়া, আর অন্যটি চ্যানেল আই সেরাকণ্ঠের পূজার অ্যালবামে।ভবিষ্যতে বালাম... আমার একটি গিটারের স্কুল ছিল। এ ছাড়া গত তিন বছর অবসর সময় আমি ভিডিও সম্পাদনার কাজ নিয়ে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে সামনে মিউজিক ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা করছি। মনজুর কাদের