‘আ প্রফিট’ পেল নয়টি পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের অস্কার বলে পরিচিত সিজার অ্যাওয়ার্ডসে একে একে নয়টি পুরস্কার পেয়েছে কারাবন্দী নিয়ে নির্মিত ছবি আ প্রফিট। জ্যাক অদিয়ার্দের এই ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালকের পুরস্কার তো জিতেছেই, পাশাপাশি এ ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তাহার রহিম। ছয় বছরের সাজা পাওয়া এক নিরক্ষর কারাবন্দীকে নিয়ে গড়ে উঠেছে ছবিটির কাহিনি। বিদেশি সেরা ছবি হিসেবে ২০১০ সালের অস্কার পাওয়ার জোরালো সম্ভাবনা আছে ছবিটির। হলিউড তারকা হ্যারিসন ফোর্ডকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে সিজার অ্যাওয়ার্ডসে। দ্য ডে অব দ্য স্কার্ট ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইসাবেল আদজানি। ওয়েবসাইট।