‘আই অ্যাম বন্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যানিয়েল ক্রেগ তৃতীয়বারের মতো বলতে যাচ্ছেন ‘আই অ্যাম বন্ড, জেমস বন্ড...’। হ্যাঁ, দুর্ধর্ষ এজেন্ট জেমস বন্ডকে নিয়ে ২৩তম ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন এই হলিউড তারকা। শুরুটা হয়েছিল ৪৮ বছর আগে ড. নো দিয়ে। ২০১২ সালে জেমস বন্ডের ছবির ৫০তম বর্ষপূর্তি। আর তা সামনে রেখেই নতুন জিরো জিরো সেভেন থ্রিলারটি দর্শকদের সামনে আনছেন প্রযোজক জুটি মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকোলি। এর আগে বন্ড চরিত্রে ক্যাসিনো রয়্যাল ও কোয়ান্টাম অব সোলেস ছবি দুটিতে অভিনয় করেছিলেন ক্রেগ। ওয়েবসাইট।