'আইসক্রিম' এর পথ

ছবিটি মুক্তি পাবে ২৯ এপ্রিল। কিন্তু তার আগেই আজ থেকে শোনা যাবে গান। বলছি রেদওয়ান রনির দ্বিতীয় ছবি ‘আইসক্রিম’ এর কথা। আজ থেকে অনলাইন ও রেডিওতে শোনা যাবে এই ছবিটির প্রথম কোনো গান। ‘পথ’ শিরোনামের এই গানটির গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী তরুণদের পছন্দের শিল্পী মিনার রহমান। আর সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
রেদওয়ান রনি বললেন, ‘এরই মধ্যে ছবিটির ফাস্টলুক টিজার মুক্তি দেয়া হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে। এবারই গান মুক্তি দেয়া হচ্ছে। আমার মনে হয়, গানটি ভাল লাগবে।’
ছবি মুক্তির তারিখ যত ঘনিয়ে আসছে ততই ভয়ে আছে রেদওয়ান রনি। বললেন, ‘একটু ভয়ে আছি। আমার অভিনয়শিল্পীরা সবাই প্রায় নতুন। নতুনদের নিয়ে আমরা কেউ ঝুঁকি নিতে চাই না। আমি নিয়েছি। এ কারণে একটু ভয়ে আছি।’
ছবিটি অভিনয় করেছেন নাজিফা তুষি, উদয়, রাজ, ওমরসানিসহ অনেকেই।
নির্মাতা রেদওয়ান রনি এর আগে ‘চোরাবালি’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন।
অনলাইনে গানটি শোনতে চাইলে