'আওরঙ্গজেব' মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যদল প্রাঙ্গণেমোর পথচলার তিন দশক পূর্ণ করেছে। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে চলছে আট দিনব্যাপী প্রাঙ্গণেমোর নাট্যায়োজন। গতকাল ছিল উৎসবের সপ্তম দিন। এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাট্যদলটির সাম্প্রতিক প্রযোজনা আওরঙ্গজেব। মোহিত চট্টোপাধ্যায়ের রচনা থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। অনন্ত হিরা ছাড়াও এ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন নূনা আফরোজ, রামিজ রাজু, ইউসুফ পলাশ, সরোয়ার আলম প্রমুখ।