‘আগলি বেটি’ থেকে ‘ডেসপারেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মার্কিন কমেডি টিভি শো ডেসপারেট হাউজওয়াইভস-এর চলতি বছরের প্রথম কিস্তি আগামী রোববার শেষ হয়ে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে পরের কিস্তি। সেখানে অভিনেত্রী ভেনিসা উইলিয়ামসের অভিনয়ের কথা রয়েছে। এর আগে উইলিয়ামস অপর টিভি কমেডি আগলি বেটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। ২০০৬ সাল থেকে শুরু হওয়া এই টিভি সিরিজটি এ বছর হুট করে বন্ধ হয়ে গেছে। ১৯৮৪ সালে উইলিয়ামস প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ সুন্দরীর খেতাব জেতেন। কিন্তু নগ্ন কিছু ছবি নিয়ে আপত্তি ও বিতর্কের মুখে সুন্দরীর মুকুট হাতছাড়া হয়ে যায় তাঁর। ওয়েবসাইট।