আজ এটিএন বাংলায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কোথায় পাব তারে’। এস এ হক অলীক পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন শ্রাবন্তী। নাটক ছাড়াও বিভিন্ন বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?এসেছি এক্সরে করাতে। রিকশা থেকে পড়ে গিয়েছিলাম। কোমরে ব্যথা পেয়েছি। তাই ডাক্তারের পরামর্শে এক্সরে করালাম। তবে তেমন কিছুই হয়নি। দু-তিন দিন বিশ্রামে থাকব। তার পরই আবার কাজ শুরু করব।সুস্থ হয়ে কার কাজ করবেন?মূলত এখন করব বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নাটকের কাজ। একাধিক নাটকে কাজ করব। এ ছাড়া ধারাবাহিক নাটকের কাজ তো চলছেই।‘কোথায় পাব তারে’ নাটকটি নিয়ে কিছু বলুন।এ নাটকের শুটিং তো নিয়মিতই চলছে। দুই দিন কাজ করেছি। অলীকের সঙ্গে অনেক দিন পরে কাজ করছি। দ্বিতীয় জীবন নাটকটিতে কাজ করার পরে ওর সঙ্গে আর কাজ করা হয়নি। এবারের নাটকটিতে কাজ করতে গিয়ে বুঝেছি, বেশ জমজমাট একটি নাটক হতে যাচ্ছে কোথায় পাব তারে। নাটকের গল্প আস্তে আস্তে বেশ জটিল হবে এবং একসময় অনেক সমাধান নিয়ে আসবে।গত দুটি ঈদে করা নাটকগুলোতে কাজ করে বেশ আলোচিত হলেন। মাঝেমধ্যে অনেক কাজ করেন, এরপর আবার কোথায় যেন ডুব দেন আপনি।মোটেও না। আসলে আমি কাজ করি নাটকের গল্প দেখে। সারা বছরই এমন কিছু কাজ করেছি। যাঁরা দেখেছেন, তাঁরা বলেছেন, কাজটা আমি ভালো করেছি। গত বছরে আমি যে কাজগুলো করেছি, সেগুলো বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছিল। এ বছরেও আমি অনেক কাজ করছি, এগুলোও আশা করছি ভালো হবে।একটি চলচ্চিত্রে কাজ করলেন। তারপর কি আর করবেন না?মনে হয় না। কারণ সেভাবে ব্যাটে-বলে না মিললে কাজ করা হয় না। প্রথম ছবি রং নাম্বার-এ কাজ করেছিলাম শখে। দেখলাম, বড় পর্দায় কাজ করতে কেমন লাগে। ভালো লাগল, তবে অনেক বেশি পরিশ্রমের কাজ। কাজের প্রতিদানও পাওয়া যায় অনেক ভালোভাবে।ব্যক্তিগত জীবনের কথা বলুন।গানের লাইনেই বলতে হয়, ‘তবুও জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে।’ আছি, ভালো আছি, কাজ করি, ঘুরিফিরি—এই আর কি! বিনোদন প্রতিবেদক