‘আদর্শ তারকা মা’ ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ মে রোববার মা দিবস উপলক্ষে সম্প্রতি পরিচালিত এক জরিপে বলিউডের ‘আদর্শ তারকা মা’ নির্বাচিত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এই জরিপে ৫৪ শতাংশ ভোটই পড়েছে সদ্য মা হওয়া সাবেক এই বিশ্ব সুন্দরীর নামে।২৭ শতাংশ ভোট পেয়ে তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন কারিশমা কাপুর। এই তালিকায় আরও ঠাঁই পেয়েছেন মালাইকা অরোরা খান ও লারা দত্ত।বলিউডের অভিনেত্রীদের মধ্যে আদর্শ মা হওয়ার যোগ্যতা রাখেন—এমন তারকা নির্বাচনের জন্য সম্প্রতি এই জরিপ পরিচালনা করে শাদিডটকম। এ ছাড়া বলিউডের সবচেয়ে জনপ্রিয় মা-মেয়ে জুটিও নির্বাচন করেছে শাদিডটকম।৩৯ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে জনপ্রিয় মা-মেয়ে জুটি নির্বাচিত হয়েছেন হেমা মালিনী-এশা দেওল। ২৭ শতাংশ ভোট পেয়ে এর পরের অবস্থানে রয়েছেন তনুজা-কাজল। তালিকায় আরও ঠাঁই পেয়েছেন ববিতা-কারিনা কাপুর, শর্মিলা ঠাকুর-সোহা আলি খান এবং ডিম্পল কাপাডিয়া-টুইঙ্কেল খান্না।