‘আনন্দধ্বনি জাগাও গগনে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢোল, তবলা, মৃদঙ্গ, পাখোয়াজ ও খোলের সমবেত বাদনের সঙ্গে শিল্পীরা নিজেরা গাইলেন ‘আনন্দধ্বনি জাগাও গগনে’। তার সঙ্গে নৃত্য পরিবেশন করলেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। পরে ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গানের সঙ্গে শর্মিলা বন্দ্যোপাধ্যায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সন্জীদা খাতুনকে।গতকাল শুক্রবার দিন শেষে সন্ধ্যায় একপশলা স্বস্তির বৃষ্টির পরে গানের সুর, নৃত্যের ছন্দে মুখর হয়ে উঠেছিল ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তন। রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ সন্জীদা খাতুনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম সম্মাননা পাওয়ার আনন্দ-আয়োজনে শিল্পী, সুধীজনসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা শ্রদ্ধা ও ভালোবাসায় অভিষিক্ত করেন তাঁকে। স্বাগত বক্তব্যে অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘সন্জীদা খাতুনের দেশিকোত্তম সম্মাননা প্রাপ্তি যেন আমাদের আরও কিছুটা উঁচুতে নিয়ে গেল।’এরপর একক গান ‘আজি এ নিরালা কুঞ্জে’, ‘যেথায় থাকে সবার অধম’, ‘দিনশেষের রাঙা মুকুল’ গানগুলো পরিবেন করেন শিল্পী ফাহিমদা খাতুন, আজিজুর রহমান ও রোকাইয়া হাসিনা। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম ও আসাদুজ্জামার নূর। আবৃত্তির পালা শেষে ছিল ব্রতচারী নৃত্য। এরপর একক গান পরিবেশন করেন শিল্পী পাপিয়া সারোয়ার, শাহীন সামাদ, ইফ্ফাত আরা দেওয়ান, চন্দনা মজুমদার, মিতা হক, বুলবুল ইসলাম, অদিতি মহসিন, লাইসা আহমেদ, মহিউজ্জামান চৌধুরীসহ অনেকে। নৃত্য পরিবেশন করেন শিল্পী তামান্না রহমান ও শুক্লা সরকার। শ্রুতিনাটক ছন্দযুদ্ধ পরিবেশন করে নালন্দা।