‘আনন্দমেলা’ ও নাভিদ মাহবুব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন বছর আগে নাভিদ মাহবুবকে বিটিভির ‘আনন্দমেলা’য় আমন্ত্রণ জানানো হয়েছিল একটি পরিবেশনায় অংশ নেওয়ার জন্য। আর এবার তিনিই এই ম্যাগাজিন অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। তাই নাভিদের আনন্দটাও একটু বেশি। বললেন, ‘সেই ছোটবেলা থেকে আমাদের ঈদের দিনের অন্যতম আকর্ষণ ছিল আনন্দমেলা। রাত সাড়ে ১০টার জন্য সারা দিন অপেক্ষা করে থাকতাম। অনুষ্ঠানটি কে উপস্থাপনা করছেন, সেটাও ছিল আলোচনার বিষয়। এবার উপস্থাপনা করতে এসে সেই কথাগুলো খুব মনে পড়ছে।’বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) মনোয়ারুল ইসলাম বলেন, ‘এবার আমরা আনন্দমেলা উপস্থাপনার জন্য নাভিদ মাহবুবকে দায়িত্ব দিয়েছি। তিনি বেশ মজা করতে পারেন। আশা করছি, দর্শকও আনন্দ পাবেন।’‘আনন্দমেলা’ প্রযোজনা করছেন সৈয়দ জামান ও মাছুদ এ হাসান।