‘আনন্দমেলা’র উপস্থাপক
‘মেরিল-প্রথম আলো তারকা জরিপ ও সমালোচক পুরস্কার’ এবং ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অনুষ্ঠান উপস্থাপনা করে এরই মধ্যে প্রশংসিত হয়েছেন ফেরদৌস। এবার তিনি বিটিভির কোরবানির ঈদের আনন্দমেলা অনুষ্ঠান উপস্থাপনা করবেন। গত রোববার সন্ধ্যায় বিটিভি কর্তৃপক্ষের সঙ্গে ফেরদৌসের আলোচনা চূড়ান্ত হয়েছে।ফেরদৌস বললেন, ‘অনেক দিন থেকেই বিটিভি কর্তৃপক্ষ আনন্দমেলা অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য আমাকে অনুরোধ করছে। তবে আমার কিছু শর্ত ছিল। এর মধ্যে অন্যতম হলো, আমাকে যে পরিকল্পনা জানানো হয়েছে, যে শিল্পীদের কথা বলা হয়েছে, এর কোনো পরিবর্তন করা যাবে না। বিটিভি কর্তৃপক্ষ তাতে রাজি হয়েছে। এরই মধ্যে আমিও তিনটি বড় অনুষ্ঠান উপস্থাপনা করেছি, এবার বিটিভির আনন্দমেলা করব। আর অবশ্যই এবার দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আছে।’ফেরদৌস জানিয়েছেন, আগামী ২ ও ৩ নভেম্বর আনন্দমেলার ধারণকাজ হবে।