‘আনন্দমেলা’র উপস্থাপক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একসময় কিন্তু ঈদ মানেই ছিল বিটিভির আনন্দমেলা। ঈদের দিন রাতে অনুষ্ঠানটি দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকতাম। বিটিভির অনেক অনুষ্ঠান হারিয়ে গেলেও এখনো প্রতি ঈদেই আনন্দমেলা প্রচারিত হয়। কিন্তু আগের সেই আকর্ষণটা অনুভব করি না। এবার বিটিভি কর্তৃপক্ষ আনন্দমেলা অনুষ্ঠানটি করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছে। গত শনিবার আলোচনা হয়েছে। আমি তাদের পরিকল্পনা শুনেছি, পাশাপাশি আমার নিজের কথাও বলেছি। এখন শুধু কাজের সময়টা নিয়ে সমস্যা হচ্ছে। আশা করছি, এটাও মিটে যাবে।’ বললেন ফেরদৌস।কোরবানির ঈদের আনন্দমেলা অনুষ্ঠানটি করার জন্য বিটিভি কর্তৃপক্ষ ফেরদৌসকে আমন্ত্রণ জানিয়েছে। তবে ফেরদৌস এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত না জানালেও প্রস্তাবটি নিজের বিবেচনায় রেখেছেন।বিটিভির উপমহাপরিচালক কামরুন্নেসা হাসানের তত্ত্বাবধানে এবারের আনন্দমেলা প্রযোজনার দায়িত্ব দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। আর এটি গ্রন্থনা করছেন আনজীর লিটন।বিটিভি সূত্রে জানা গেছে, এবার আনন্দমেলায় ভিন্নতা আনার জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এ কারণেই উপস্থাপনা করার জন্য ফেরদৌসকে আমন্ত্রণ জানানো হয়েছে।