‘আনন্দমেলা’র উপস্থাপক আনজাম মাসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে বিটিভির নিজস্ব ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনার দায়িত্ব পেলেন আনজাম মাসুদ। জানা গেছে, এবার ৫৮ মিনিটের ‘আনন্দমেলা’য় থাকছে নাচ, গান ও হাস্যরসের ঘটনা নিয়ে নাটিকা। বিটিভির মিলনায়তনে অনুষ্ঠানটির শুটিং হবে ১৭ ও ১৮ আগস্ট। ১৫ বছর পর ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে এবার গান করছেন এন্ড্রু কিশোর। আনজাম জানান, এরই মধ্যে অনুষ্ঠানটির কিছু বিষয় চূড়ান্ত হয়েছে। হাবিব ও ন্যান্সির গাওয়া ‘আমি তোমার মনের ভেতর’ গানের সঙ্গে নৃত্য করবেন নাদিয়া ও লিখন। তাঁদের সঙ্গে থাকবেন ৫০ জন নৃত্যশিল্পী। আনজাম বললেন, ‘বিটিভির অনুষ্ঠানের অনেক সীমাবদ্ধতা আছে। তার পরও আমি ঈদে দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করব। আশা করছি, এবার “আনন্দমেলা” দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারবে।’বিটিভিতে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘আনন্দমেলা’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মো. সারোয়ার মিয়া।