'আনন্দমেলা'র উপস্থাপক সামিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আনন্দমেলা’ অনুষ্ঠানে জয়া আহসানের সঙ্গে সামিয়া
‘আনন্দমেলা’ অনুষ্ঠানে জয়া আহসানের সঙ্গে সামিয়া

বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত অনেকগুলো রিয়েলিটি শো উপস্থাপনা করেছেন সামিয়া আফরিন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ, সুপার হিরো সুপার হিরোইন, চ্যালেঞ্জ, বাংলাদেশী আইডল, বিবিসি জানালা। এবার বাংলাদেশ টেলিভিশনের ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করলেন তিনি। আর এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত সামিয়া। প্রথম আলোকে বলেন, ‘আনন্দমেলা অনুষ্ঠানটির উপস্থাপনা আমার জন্য ছিল একেবারেই আকস্মিক। বিটিভিতে অন্য একটি অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। সেখানে ম. হামিদই আনন্দমেলা উপস্থাপনার প্রসঙ্গটি তোলেন। মূলত তাঁরই উৎসাহে অনুষ্ঠানটি উপস্থাপনা করতে রাজি হই। এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগও বটে।’
সামিয়া এও বলেন, ‘ছোটবেলা থেকে আনন্দমেলা দেখে আসছি। এ পর্যন্ত অনেক গুণী মানুষ আনন্দমেলা উপস্থাপনা করেছেন। এবার সেখানে আমিও যুক্ত হলাম। নিঃসন্দেহে পুরো ব্যাপারটি আমার জন্য অনেক বেশি আনন্দের।’