'আনন্দমেলা'য় আনজাম মাসুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভির ঈদের দিনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ এবার উপস্থাপনা করবেন আনজাম মাসুদ৷ উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করছেন তিনি। আনজাম মাসুদ বলেন, ‘এবারের অনুষ্ঠানটি হবে তারুণ্যনির্ভর। এ বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করা হয়েছে। দর্শকদের জন্য নতুন কিছু ভেবেছি। এ প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণ থাকবে।’ আনন্দমেলা প্রযোজনা করছেন সারোয়ার মিয়া৷
দুই বছর আগে আনন্দমেলা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন আনজাম মাসুদ।