‘আপনজনেরাই আমাকে মানসিক শক্তি জোগান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজরী বরকতউল্লাহ। প্রতিষ্ঠিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী। মডেল হিসেবেও কুড়িয়েছেন সুনাম। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত করপোরেট ধারাবাহিকটি।‘করপোরেট’ নাটক...তুহিন অবন্ত পরিচালিত এই নাটকে সাংবাদিকের চরিত্রে অভিনয় করছি আমি। এ ছাড়া বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করলাম। শিগগিরই প্রচারিত হবে। আগামীকাল থেকে নতুন আরেকটির শুটিং শুরু করব।বাবার পরিচালিত ‘কোথাও কেউ নেই’...আমার অভিনয়জীবনের একটা বড় ঘটনা এটি। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া নাটকও বলা যায়। এখন আবার নাটকটি দেখে সেই সব দিনের কথা মনে পড়ে। খুব মিস করি সময়টা। বিটিভিকে সাধুবাদ আবার নাটকটি প্রচার করার জন্য। বাবার পরিচালনায় কেবল এই ধারাবাহিকেই অভিনয় করেছি আমি। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। তার আগে সুখের ছাড়পত্র নামের একটি নাটকে অভিনয় করি ১৯৮৭ সালে।‘মুখ ও মুখরতা’ এবং অন্যান্য...আগে কখনো উপস্থাপনা করতে চাইনি। কিন্তু একবার ঈদের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করে মনে হলো, এটা করা যায়। কারণ, উপস্থাপনায় নিজেকে নিজের মতো করে উপস্থাপন করার সুযোগ আছে। ‘মুখ ও মুখরতা’ অনুষ্ঠানে যেমন সমাজের নানা বিষয় নিয়ে কথা বলতে পারি, পাশাপাশি দেশের অনেক তারকার সঙ্গে কথা হয় আমার।নতুন জীবন...বেশ ভালো কাটছে। ভেবেচিন্তে এবং পরিবারের অন্যদের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। অবশ্যই তা ভালো থাকার জন্য। এর ফলে আমার পরিবারও ভালো থাকবে আশা করি।নাচ, মডেলিং...নাচ পুরোপুরি চর্চার ব্যাপার। চর্চাটা করছি না বিভিন্ন কারণে। তাই নাচ থেকে সরে এসেছি। আর মডেলিং বা বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে আমি খুঁতখুঁতে। সব ধরনের পণ্যের মডেল হওয়া আমার পক্ষে সম্ভবও নয়। ভালো কিছু হলে করব।মানসিক শক্তি পাই...আপনজনেরাই আমাকে মানসিক শক্তি জোগান, যাঁদের ওপর আমি নির্ভর করতে পারি।উর্বানা...আমার মেয়ে আমার খুব ভালো বন্ধু। সপ্তম শ্রেণীতে পড়ছে ও, গানও করে। সবকিছুর আগে আমার মেয়ে। ওকে সময় দেওয়ার পর যেটা থাকে, সেটাই আমার অবসর।মাহফুজ রহমান